ভালুকায় আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি-
দক্ষতা নিয়ে যাবো বিদেশ রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের ভালুকায়
আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও কর্মজীবী নারী সহযোগীতায় কর্মজীবী নারী ফিল্ড অর্গানাইজার মোঃ হাসিবুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ ফিরোজ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ ইকবাল হোসাইন, সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মাকসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রুবেল মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসি, প্রবাসী কল্যান ব্যাংক ব্যবস্থাপক সবুজ কুমার রায়,ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































